শেয়ারFacebookWhatsApp

ওশীন মংয়ের উদ্যোগের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।

উত্তর: ওশীন মংয়ের উদ্যোগে ঝুঁকি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন সম্পদ সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান প্রভৃতি বৈশিষ্ট্য বিদ্যমান। ব্যবসায় উদ্যোক্তা ঝুঁকি নিয়ে ব্যবসার স্থাপন ও পরিচালনা করেন। তিনি নিজের পাশাপাশি অন্যের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তিনি সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখেন। উদ্যোক্তা ওশীন মং একজন সফল উদ্যোক্তা। তিনি কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ করে বিক্রি করেন। আবার বাঁশ ও বেত ব্যবহার করে তিনি আসবাবপত্র তৈরি করেন। তার এ কাজে ঝুঁকি রয়েছে। যেকোনো কারণে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তারপরও পাহাড়ের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তিনি নতুন নতুন সম্পদ সৃষ্টি করেন। তার এ কাজে ১৭ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তার পণ্য বিদেশেও রপ্তানি হয়। এতে দেশের আয় বাড়ে। এভাবে ওশীন মংয়ের কাজে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ফুটে ওঠে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল

ওশীন মংয়ের উদ্যোগের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।

উদ্দীপক

বান্দরবানের একজন সফল উদ্যোক্তা ওশীন মং। তিনি পাহাড়ে উৎপাদিত কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ শেষে বড় বড় শহরে বিক্রয়ের জন্য পাঠিয়ে থাকেন। তার কাজুবাদাম বিদেশেও রপ্তানি হয়। এর পাশাপাশি তিনি পাহাড়ের বাঁশ ও বেত ব্যবহার করে আসবাবপত্র তৈরির কারখানা ও মধু প্রক্রিয়াজাতকরণের ব্যবসায় স্থাপন করেও সফল হয়েছেন। বর্তমানে তার অধীনে ১৭ জন কর্মী কাজ করছেন। তিনি জানান বান্দরবানের প্রধান সড়কগুলো পাকা হওয়া, মোবাইল ফোন নেটওয়ার্ক, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ, সরকারি আনুকূল্য ও কিছু বেসরকারি সংস্থার সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে।

Sylhet · 2022

উত্তর

লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করাকে ব্যবসায় উদ্যোগ বলে।

উত্তর

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ এক বিষয় নয়। সাধারণত যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ। অন্যদিকে, লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করাকে ব্যবসায় উদ্যোগ বলে। ব্যবসায় উদ্যোগের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। ব্যবসায় উদ্যোগ ব্যতীত অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য হলো জনকল্যাণ।

উত্তর

ওশীন মংয়ের উদ্যোগে ঝুঁকি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন সম্পদ সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান প্রভৃতি বৈশিষ্ট্য বিদ্যমান। ব্যবসায় উদ্যোক্তা ঝুঁকি নিয়ে ব্যবসার স্থাপন ও পরিচালনা করেন। তিনি নিজের পাশাপাশি অন্যের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তিনি সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখেন। উদ্যোক্তা ওশীন মং একজন সফল উদ্যোক্তা। তিনি কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ করে বিক্রি করেন। আবার বাঁশ ও বেত ব্যবহার করে তিনি আসবাবপত্র তৈরি করেন। তার এ কাজে ঝুঁকি রয়েছে। যেকোনো কারণে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তারপরও পাহাড়ের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তিনি নতুন নতুন সম্পদ সৃষ্টি করেন। তার এ কাজে ১৭ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তার পণ্য বিদেশেও রপ্তানি হয়। এতে দেশের আয় বাড়ে। এভাবে ওশীন মংয়ের কাজে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ফুটে ওঠে।

উত্তর

ওশীন মংয়ের ব্যবসায়িক সাফল্যের পেছনে সহায়ক উপাদানগুলোর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশের উপাদান সহজলভ্য হলে সহজেই ব্যবসায় প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণ সম্ভব হয়। অবকাঠামোগত সুবিধা, সরকারি পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা প্রভৃতি অনুকূল পরিবেশের উপাদান। উদ্দীপকের ওশীন মং পাহাড়ে উৎপাদিত কাজুবাদামের ব্যবসায় করেন। এছাড়া তার আসবাবপত্র তৈরির কারখানা ও মধু প্রক্রিয়াজাতকরণের ব্যবসায় রয়েছে। একজন উদ্যোক্তা হিসেবে তিনি সফল। তার মতে, উন্নত রাস্তাঘাট, মোবাইল ফোন নেটওয়ার্ক ও দ্রুতগতির ইন্টারনেট তার ব্যবসায়ে সহায়তা করেছে। তাছাড়া সরকারি আনুকূল্য ও বেসরকারি সংস্থার সহযোগিতায় তিনি সফল হয়েছেন। ওশীন মংয়ের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বান্দরবানে অবস্থিত। এটি পাহাড়ি এলাকা। তবে এখানকার প্রধান সড়কগুলো পাকা হওয়ায় সহজেই পণ্য আনা-নেওয়া করা যায়। এছাড়া মোবাইল ফোন নেটওয়ার্ক ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় তিনি বিভিন্ন পক্ষের সাথে সহজে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ, উন্নত অবকাঠামোগত সুবিধার কারণে ওশীন মংয়ের ব্যবসায় সহজে সম্প্রসারিত হয়েছে। আবার সরকারি পৃষ্ঠপোষকতার (যেমন: কর মওকুফ, বিনা সুদে মূলধন সরবরাহ) কারণে তিনি নতুন নতুন ব্যবসায় স্থাপনে আগ্রহী হয়েছেন। তাকে উদ্বুদ্ধ করতে বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। এসব সহায়তার কারণে ওশীন মং ব্যবসায়ে সফল হয়েছেন বলে আমি মনে করি।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীয় উৎপাদন বৃদ্ধি iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমা একজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা। এইচ,এস,সি পাসের পর সে ব্যবসা করার কথা চিন্তা করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক, বাটিক ও এমব্রয়ডারির ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার তৈরি পোশাক দেশের বিভিন্ন শোরুমে বিক্রি হয়।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
খ
ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গাজীপুরের ফরিদুল ইসলাম একটি বোতাম কারখানায় মাত্র ২,৫০০ টাকার বেতনে চাকরি করতেন। পরবর্তীতে তিনি কিছু পুরাতন মেশিন নিয়ে নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপন করেন। বর্তমান তার প্রতিষ্ঠানে ১০৭ জন শ্রমিক কাজ করে, কারখানায় উৎপাদিত বোতাম দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?
খ
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীযউদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?ব্যবসায় উদ্যোগ কাকে বলে?উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।