শেয়ারFacebookWhatsApp

হাফিজুরকে উদ্যোক্তা বানাতে সরকারের ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দানের ব্যবস্থা করে হাফিজুরকে উদ্যোক্তা হতে সহায়তা করেছে। একজন উদ্যোক্তা নিজের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এতে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়। তাই উদ্যোক্তা উন্নয়নে পর্যাপ্ত কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রয়োজন। সরকারি বিভিন্ন সংস্থা বিনামূল্যে বেকার জনগোষ্ঠীকে এ ধরনের প্রশিক্ষণ দেয়। উদ্দীপকের হাফিজুর নিজের কর্মসংস্থান সৃষ্টিতে অনুপ্রাণিত হয়ে আধুনিক কৃষি ফার্ম স্থাপনের উদ্যোগ নেন। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আলুসহ অন্যান্য সবজি আবাদ শুরু করেন। বর্তমানে তার ফার্মে ২৫ জন কর্মী নিয়োজিত আছে। এক্ষেত্রে তিনি নিজের কাজের পাশাপাশি অন্যদেরও কাজের সুযোগ তৈরি করেন। অর্থাৎ, তিনি একজন উদ্যোক্তা। তিনি কৃষি উদ্যোক্তা হিসেবে সম্মাননাও পেয়েছেন। তার এ সফলতার পেছনে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। সময়োপযোগী প্রশিক্ষণ ও পর্যাপ্ত দিক-নির্দেশনা পেয়েই তিনি দক্ষতার সাথে কাজ করে সফল হয়েছেন। অতএব, হাফিজুরকে উদ্যোক্তা তৈরিতে সরকারি প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল

হাফিজুরকে উদ্যোক্তা বানাতে সরকারের ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা …

উদ্দীপক

একটি সেমিনার থেকে একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে স্নাতক পাস মুন্সিগঞ্জের হাফিজুর বাবার ১০০ বিঘা জমি নিয়ে একটি আধুনিক কৃষিফার্ম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন কৃষি ফসল ফলানোর আধুনিক পদ্ধতির ওপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ফ্রি প্রশিক্ষণ নেন তিনি। স্থানীয় ব্যাংক থেকে সহজশর্তে ঋণ নিয়ে একটি পাওয়ারটিলারসহ আরও কিছু কৃষি প্রযুক্তি সংগ্রহ করে শুরু করেন আলুসহ অন্যান্য সবজির আবাদ। ২৫ জন কর্মী তার ফার্মে নিয়মিত কাজ করে। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ২০২১ সালে জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন।

Sylhet · 2022

উত্তর

স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করা হলো আত্মকর্মসংস্থান।

উত্তর

নিজেই নিজের কাজের সুযোগ তৈরি করার জন্য আত্মকর্মসংস্থানের প্রয়োজন রয়েছে। আমাদের দেশে চাকরির সুযোগ দিন দিন কমে যাচ্ছে। যে হারে শিক্ষিত লোকের সংখ্যা বাড়ছে, সে হারে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না। আত্মকর্মসংস্থানের মাধ্যমে খুব সহজে নিজের কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করা যায়। এ পেশায় আয়ের সম্ভাবনাও অসীম। তাই আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অসীম।

উত্তর

সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দানের ব্যবস্থা করে হাফিজুরকে উদ্যোক্তা হতে সহায়তা করেছে। একজন উদ্যোক্তা নিজের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এতে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হয়। তাই উদ্যোক্তা উন্নয়নে পর্যাপ্ত কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রয়োজন। সরকারি বিভিন্ন সংস্থা বিনামূল্যে বেকার জনগোষ্ঠীকে এ ধরনের প্রশিক্ষণ দেয়। উদ্দীপকের হাফিজুর নিজের কর্মসংস্থান সৃষ্টিতে অনুপ্রাণিত হয়ে আধুনিক কৃষি ফার্ম স্থাপনের উদ্যোগ নেন। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আলুসহ অন্যান্য সবজি আবাদ শুরু করেন। বর্তমানে তার ফার্মে ২৫ জন কর্মী নিয়োজিত আছে। এক্ষেত্রে তিনি নিজের কাজের পাশাপাশি অন্যদেরও কাজের সুযোগ তৈরি করেন। অর্থাৎ, তিনি একজন উদ্যোক্তা। তিনি কৃষি উদ্যোক্তা হিসেবে সম্মাননাও পেয়েছেন। তার এ সফলতার পেছনে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। সময়োপযোগী প্রশিক্ষণ ও পর্যাপ্ত দিক-নির্দেশনা পেয়েই তিনি দক্ষতার সাথে কাজ করে সফল হয়েছেন। অতএব, হাফিজুরকে উদ্যোক্তা তৈরিতে সরকারি প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উত্তর

বেকারত্ব নিরসনে তথা কর্মসংস্থান সৃষ্টিতে হাফিজুরের ব্যবসায় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একজন ব্যবসায় উদ্যোক্তা ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন। এর মাধ্যমে তিনি নিজের পাশাপাশি আরও বেকার মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করেন। এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। উদ্দীপকের জনাব হাফিজুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আধুনিক কৃষি ফার্ম স্থাপনের প্রশিক্ষণ নেন। পরবর্তীতে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেন। এ অর্থ দিয়ে বেশ কিছু কৃষি প্রযুক্তি সংগ্রহ করে সবজি ফার্ম স্থাপন করেন। বর্তমানে সেখানে তার নিজের পাশাপাশি আরও ২৫ জনের কাজের ব্যবস্থাও হয়েছে। অর্থাৎ, তার এই কাজটি একটি ব্যবসায় উদ্যোগ। জনাব হাফিজুরের ব্যবসায় উদ্যোগের ফলে তার নিজের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। আবার তার ফার্মে কাজের সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে সমাজের কিছু কর্মহীন মানুষেরও আয়ের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া, তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অন্যরাও এ ধরনের ব্যবসায় স্থাপনে উদ্বুদ্ধ হবে। এভাবে দেশের বেকারত্ব সমস্যা কমবে। সুতরাং, জনাব হাফিজুরের ব্যবসায় উদ্যোগ বেকারত্ব নিরসনে তথা কর্মসংস্থান সৃষ্টি বিরাট ভূমিকা রাখে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীয় উৎপাদন বৃদ্ধি iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমা একজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা। এইচ,এস,সি পাসের পর সে ব্যবসা করার কথা চিন্তা করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক, বাটিক ও এমব্রয়ডারির ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার তৈরি পোশাক দেশের বিভিন্ন শোরুমে বিক্রি হয়।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
খ
ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গাজীপুরের ফরিদুল ইসলাম একটি বোতাম কারখানায় মাত্র ২,৫০০ টাকার বেতনে চাকরি করতেন। পরবর্তীতে তিনি কিছু পুরাতন মেশিন নিয়ে নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপন করেন। বর্তমান তার প্রতিষ্ঠানে ১০৭ জন শ্রমিক কাজ করে, কারখানায় উৎপাদিত বোতাম দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?
খ
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীযউদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?ব্যবসায় উদ্যোগ কাকে বলে?উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।