পার্থ সাহা কোন ধরনের নেতৃত্ব দিয়ে থাকেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পার্থ সাহা গণতান্ত্রিক নেতৃত্ব দিয়ে থাকেন। এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত রাখেন না। তিনি প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদেরও দেন। এ কারণে নেতার প্রতি কর্মীদের ইতিবাচক মনোভাব তৈরি হয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। উদ্দীপকের পার্থ সাহা “সাহা ট্রেক্সটাইল” এর প্রতিষ্ঠাতা। তিনি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধস্তনদের সাথে পরামর্শ করে নেন। এ ধরনের নেতৃত্বে নেতা কর্মীদের জবাবদিহিতা আশা করেন। এছাড়া, তিনি কর্মীদের সুবিধা ও অসুবিধা বিবেচনা করেন। তিনি কর্মীদের পরামর্শের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। এ বিষয়গুলোর সাথে গণতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই বলা যায়, পার্থ সাহা গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
পার্থ সাহা কোন ধরনের নেতৃত্ব দিয়ে থাকেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর