ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে রাশেদের 'মুদির দোকান' বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: স্বল্প পুঁজির ব্যবসায় হওয়ায় রাশেদ মুদি দোকানকে একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে নির্বাচন করেন। একমালিকানা, ব্যবসায় একক ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। স্বল্প পুঁজি নিয়ে যে কেউ সহজেই এ ব্যবসায় গঠন করতে পারেন। এক্ষেত্রে মালিক একাই যাবতীয় সিদ্ধান্ত নেন। তাই ব্যবসায়ের মুনাফা মালিক একাই নেন। এ ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার ওপর নির্ভর করে। উদ্দীপকের রাশেদ ১০ বছর মালয়েশিয়ায় একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ করেন। সেখানে তিনি কিছু নগদ অর্থ জমিয়ে দেশে এসে একটি মুদি দোকান দেন। রাশেদ ব্যবসায়ে এককভাবে মূলধন বিনিয়োগ করেন। ব্যবসায়ের যাবতীয় কাজ তিনি নিজেই পরিচালনা করেন। তাই ব্যবসায়ের মুনাফাও তিনি একাই পান। আবার ক্ষতি হলে তা একাই বহন করবেন। এছাড়া রাশেদ যখন ইচ্ছা ব্যবসায়টি বন্ধ করে দিতে পারেন। তাই স্বল্প পুঁজির স্বাধীন পেশা হিসেবে রাশেদ মুদি দোকানকে ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হিসেবে বেছে নেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে রাশেদের 'মুদির দোকান' বেছে নেওয়ার কারণ ব্য…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর