সাবের কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
উত্তর: সাবের ঘুমন্ত অংশীদার। এ ধরনের অংশীদার চুক্তি অনুযায়ী ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে। অন্যান্য অংশীদারদের মতো মুনাফার অংশ পায়। এছাড়া এদের দায় সসীম। তবে এ ধরনের অংশীদার সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। ব্যবসায়ের কাজের জন্য এরা তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধ হয় না। উদ্দীপকের আবির, জাবের ও সাবের একটি বিজ্ঞাপনী ব্যবসায় চালু করে। তারা মৌখিক চুক্তির ভিত্তিতে প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে মূলধন যোগান দেয়। চুক্তিমতে আবির ও জাবের মিলে ব্যবসায় পরিচালনা করবে। সাবের কোনো কাজে অংশ নেবে না। কিন্তু অন্যদের মতো লাভের সমান অংশ পাবে। এসব বৈশিষ্ট্য ঘুমন্ত অংশীদারের সাথে মিলে যায়। তাই সাবেরকে ঘুমন্ত অংশীদার বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
সাবের কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর