বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে রাশেদের উদ্যোগটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে রাশেদের একমালিকানা ব্যবসায় স্থাপনের উদ্যোগটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের ব্যবসায় যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই গঠন করতে পারে। স্বাধীন পেশা ও অধিক মুনাফা থাকায় বেশিরভাগ মানুষ এ ব্যবসায় স্থাপনে আগ্রহী হয়। এর মাধ্যমে যেকোনো ব্যক্তি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ফলে দেশের বেকারত্বের সংখ্যা কমে। উদ্দীপকের রাশেদ নিজস্ব পুঁজি বিনিয়োগ করে একটি মুদি দোকান দেন। এর গঠন ও পরিচালনা সহজ। তিনি স্বাধীনভাবে দোকানটি পরিচালনা করেন। ব্যবসায়ের মুনাফা তিনি একাই পান। এজন্য ব্যবসায় পরিচালনায় তার আগ্রহের কমতি হয় না। উদ্দীপকের রাশেদ একমালিকানা ব্যবসায় স্থাপনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়া একক পরিচালনা ও অধিক মুনাফার সুযোগ থাকায় তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। রাশেদের সফলতা দেখে তার এলাকার অন্যান্যরা এ ব্যবসায় স্থাপনে আগ্রহী হবে। এতে বেকার লোকদের সংখ্যা কমবে। আবার, রাশেদ তার ব্যবসায়টি সম্প্রসারণ করতে পারে। এক্ষেত্রেও অনেক লোকের কর্মসংস্থান হবে। তাই বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে একমালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে রাশেদের উদ্যোগটির ভূমিকা ম…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর