উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় কোন শিল্পে?
ক. প্রজনন
খ. নিষ্কাশন
গ. নির্মাণ'
ঘ. উৎপাদন
উত্তর: প্রজনন
ব্যাখ্যা: নার্সারি, হ্যাচারি ইত্যাদি প্রজনন শিল্পের উদাহরণ। নিষ্কাশন শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। নির্মাণ শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · MCQ