“উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে”- উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো।
উত্তর: উদ্দীপকের পার্থ সাহার গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে বলে, আমি মনে করি। এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে প্রয়োজনীয় পরামর্শ করেন। এছাড়া কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে জবাবদিহিতা নিশ্চিত করেন। ফলে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন। এতে কর্মীরা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে আগ্রহী হয়ে ওঠেন। উদ্দীপকের পার্থ সাহা কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। অক্লান্ত পরিশ্রম, সততা, সহনশীলতা আর যোগ্য নেতৃত্বের মাধ্যমে তিনি ব্যবসায়টিকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন। তিনি কর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। কাজ সম্পাদনে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেন। এ নেতৃত্ব গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পর্কিত। কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিলে তারা কাজ সম্পর্কে শুরু থেকে ধারণা পায়। তাদের মতামত মূল্যায়ন করা হয়েছে ভেবে তাদের কাজের প্রতি উৎসাহ বাড়ে। এতে নেতা ও প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের ইতিবাচক মনোভাব তৈরি হয়। কর্মীরা প্রতিষ্ঠানে দক্ষতা ও উদ্দীপনা নিয়ে কাজ করেন। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। তাই বলা যায়, পার্থ সাহার গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠানের জন্য যথার্থ হয়েছে। তার এই নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
“উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে”- উদ্দীপকের …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর