মীনারা বেগমের কাজটি কোন ধরনের তা বর্ণনা করো।
উত্তর: মীনারা বেগমের কাজটি ব্যবসায়ের অন্তর্গত। মুনাফা অর্জনের জন্য পণ্য ও সেবা উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সব বৈধ অর্থনৈতিক কাজ হলো ব্যবসায়। ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকে। এর মধ্য দিয়েই ব্যবসায়ী মুনাফা অর্জনের চেষ্টা করেন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটিই কেবল ব্যবসায় হিসেবে গণ্য হবে। আর সে কাজ অবশ্যই বৈধ হতে হবে। মীনারা বেগম শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি প্রভৃতি বিক্রি করেন। এভাবে তিনি মুনাফা অর্জন করেন। এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করছেন। তার এ কাজটি বৈধ ও অর্থসংশ্লিষ্ট। আবার এতে ঝুঁকি ও মুনাফা অর্জনের উদ্দেশ্য আছে। এসব বৈশিষ্ট্য ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই মীনারা বেগমের কাজকে ব্যবসায় বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
মীনারা বেগমের কাজটি কোন ধরনের তা বর্ণনা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর