নেতৃত্বের ধরন পরিবর্তনে বন্ধুর পরামর্শটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: বন্ধুর পরামর্শে মধু মিয়ার জন্য গণতান্ত্রিক নেতৃত্বের ধরনটি অনুসরণ করা যৌক্তিক বলে আমি মনে করি। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের কাজের জবাবদিহিতা আশা করেন। প্রয়োজনীয় বিষয়ে তাদের সাথে আলোচনা করেন ও তাদের থেকে পরামর্শ গ্রহণ করেন। তিনি কর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ আদায়ের চেষ্টা করেন। এতে নেতার প্রতি কর্মীদের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। উদ্দীপকের 'মা গার্মেন্টস' এর মালিক মধু মিয়া প্রথমে মুক্ত নেতৃত্ব অনুসরণ করতেন। ফলে তার প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়। পরবর্তীতে সে তার বন্ধুর পরামর্শে কর্মীদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করেন। আবার তাদের সাথে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করে পরামর্শ গ্রহণ করেন। অর্থাৎ তিনি গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। কর্মীরা তার প্রতি সন্তুষ্ট ও অনুগত থাকে। তারা কাজের প্রতি অনেক আগ্রহী থাকে। তাদের কাজের মান ভালো হয়। তারা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে। এছাড়া, কর্মীদের সাথে আলাপ-আলোচনা করা হয় বলে তিনি উত্তম সিদ্ধান্ত নিতে পারেন। এতে তার ব্যবসায়ে সফলতা অর্জিত হয়। তাই বলা যায়, বন্ধুর পরামর্শে গণতান্ত্রিক নেতৃত্ব গ্রহণ করা যৌক্তিক হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
নেতৃত্বের ধরন পরিবর্তনে বন্ধুর পরামর্শটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর