মধু মিয়ার মধ্যে প্রথমদিকে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: মধু মিয়ার মধ্যে প্রথম দিকে মুক্ত নেতৃত্ব বিরাজমান ছিল। মুক্ত নেতৃত্বে নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন। কর্মীদের সুনির্দিষ্ট কোনো আদেশও দেন না। কর্মীরা নিজেদের ইচ্ছামতো কাজ করে। আর এ কাজের জন্য কোনো জবাবদিহিতাও আদায় করা হয় না। উদ্দীপকের মধু মিয়া প্রতিষ্ঠানের কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন। তিনি কর্মীদের কোনো সুনির্দিষ্ট আদেশ দেন না। তিনি কর্মীদের কাজের কোনো জবাবদিহিতাও আদায় করেন না। কর্মীরা নিজের ইচ্ছামতো কাজ করে। এসব কারণে কর্মীদের মধ্যে স্বেচ্ছাচারী মনোভাব দেখা দেয়। ফলে কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসব বৈশিষ্ট্যের সাথে মুক্ত বা লাগামহীন নেতৃত্বের মিল আছে। সুতরাং, মধু মিয়ার প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিরাজমান ছিল।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
মধু মিয়ার মধ্যে প্রথমদিকে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান রয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর