উদ্দীপকের ফাস্টফুড ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ফাস্টফুড ব্যবসায়টি হলো অংশীদারি ব্যবসায়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি সমঝোতার ভিত্তিতে এ ব্যবসায় গঠন করে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তি এ ব্যবসায়ের মূলভিত্তি। ব্যবসায়ের অংশীদারেরা চুক্তি অনুযায়ী মূলধন সরবরাহ করে। এছাড়া ব্যবসায়ের লাভ-লোকসান ও দায় চুক্তি অনুযায়ী বণ্টন হয়। উদ্দীপকের মনা, বাবু ও হাবু তিন বন্ধু। তারা ঢাকার মৌচাক মার্কেটে একটি ফাস্টফুড-এর দোকান দেয়। তারা আলোচনার মাধ্যমে সমানভাবে এতে মূলধন সরবরাহ করে। এছাড়া, লাভের অংশও সমানহারে বণ্টনের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে তারা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে মৌখিক চুক্তির মাধ্যমে ব্যবসায়টি গঠন করে। এটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাই তাদের ফাস্টফুড-এর ব্যবসায়টিকে অংশীদারি ব্যবসায় বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ফাস্টফুড ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর