ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে মনু মিয়ার চায়ের দোকানকে উপযুক্ত মনে করার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: মনু মিয়ার চায়ের দোকানটি একমালিকানা ব্যবসায় হওয়ায় তার জন্য উপযুক্ত মনে করা যৌক্তিক। একমালিকানা ব্যবসায়ে মালিক একাই পুঁজি বিনিয়োগ করে ব্যবসায় গঠন করেন। তিনি নিজস্ব পুঁজি বা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের কাছ থেকে ঋণ নিয়ে এ ব্যবসায় স্থাপন করতে পারেন। স্বল্প পুঁজির ব্যবসায় হিসেবে চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান প্রভৃতি একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। উদ্দীপকে মনু মিয়া ব্যবসায় স্থাপন করতে চান কিন্তু তার কাছে প্রয়োজনীয় মূলধন নেই। তিনি মায়ের কাছ থেকে ঋণ নেন। এরপর একটি চায়ের দোকান দেন। মনু মিয়ার চায়ের দোকানটি স্বল্প পুঁজির একমালিকানা ব্যবসায় সংগঠন। উদ্দীপকের মনু মিয়ার চায়ের দোকান দিতে খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না। তবে তার নিজস্ব মূলধন নেই। এক্ষেত্রে ব্যবসায় স্থাপনের জন্য তার আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতা দেখা দেয়। তবে তিনি তার মায়ের কাছ থেকে ঋণ নিয়ে সহজেই ব্যবসায় স্থাপন করতে পারেন। এতে তার আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়। মনু মিয়ার চায়ের দোকানটি স্বল্পপুঁজির ব্যবসায়। এ ধরনের ব্যবসায় মনু মিয়ার মতো আত্মকর্মসংস্থানে উদ্যোগী ব্যক্তিদের জন্য উপযুক্ত। তাই ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে মনু মিয়ার চায়ের দোকানকে উপযুক্ত মনে করা সম্পূর্ণ যুক্তিযুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে মনু মিয়ার চায়ের দোকানকে উপযুক্ত মনে করার য…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর