উদ্দীপকে চায়ের দোকানটি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চায়ের দোকানটি হলো একমালিকানা ব্যবসায়। এ ধরনের ব্যবসায় যে কেউ স্বল্প পুঁজি নিয়ে সহজেই গঠন করতে পারেন। মালিক একাই ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। তাই ব্যবসায়ের মুনাফা তিনি একাই পান। তবে মালিক ব্যবসায় পরিচালনায় সহযোগিতার জন্য বেতনভুক্ত কর্মী নিয়োগ দিতে পারেন। এক্ষেত্রে ব্যবসায়ে ক্ষতি হলে তার দায় মালিককেই নিতে হয়। উদ্দীপকের মনু মিয়ার ব্যবসায় স্থাপনের প্রয়োজনীয় মূলধন নেই। তিনি মায়ের কাছ থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ঢাকার শাহবাগে একটি চায়ের দোকান দেন। অর্থাৎ, মনু মিয়া একাই ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করেন। তাই তিনিই ব্যবসায়ের একক মালিক। মনু মিয়া নিজেই ব্যবসায়ের যাবতীয় কাজ পরিচালনা করেন। পরবর্তীতে তার কাজে সাহায্য করার জন্য দোকানে একজন বেতনভুক্ত কর্মচারী রাখেন। তবে ব্যবসায়ের লাভ-লোকসান মনু মিয়া একাই বহন করবেন। এসব বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায়ের সাথে মিলে যায়। তাই মনু মিয়ার চায়ের দোকানটিকে একমালিকানা ব্যবসায় বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
উদ্দীপকে চায়ের দোকানটি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর