আশিক ও তার বন্ধুদের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের তা ব্যাখ্যা করো।
উত্তর: আশিক ও তার বন্ধুদের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায়। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে এ ব্যবসায় গঠন করে। এ ব্যবসায়ের মূলভিত্তি হলো চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। এটি অনুযায়ী অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বণ্টন হয়। উদ্দীপকে আশিক, মেহেদী ও সুজন তিনজন বন্ধু নিয়ে একটি তৈরি পোশাক শিল্প স্থাপন করেন। এই ব্যবসায়টি গঠনের পেছনে তাদের উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন করা। প্রতিষ্ঠানটিতে মালিকের সংখ্যা একের বেশি। তারা চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে ব্যবসায়টি গঠন করে। চুক্তি অনুযায়ী তারা ব্যবসায়টি পরিচালনা এবং লাভ-লোকসান ভাগ করে। সদস্য সংখ্যা ও চুক্তিবদ্ধ সম্পর্ক বিবেচনায় এটি অংশীদারি ব্যবসায়ের সাথে মিলে যায়। তাই বলা যায়, আশিক তার বন্ধুদের নিয়ে অংশীদারি ব্যবসায় গড়ে তুলেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
আশিক ও তার বন্ধুদের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের তা ব্যাখ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর