উদ্দীপকের জনাব শানিমের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব শানিমের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন। এ ধরনের ব্যবসায়ের মালিক একজন। তাই ব্যবসায় স্থাপন ও পরিচালনায় ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা দেখা যায়। তবে ব্যক্তি স্বল্প পুঁজি নিয়ে নিজস্ব প্রচেষ্টায় এ ব্যবসায় গঠন ও পরিচালনা করতে পারেন। এছাড়া প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিয়ে মালিক ব্যবসায়ের সফলতাও নিশ্চিত করতে পারেন। উদ্দীপকের জনাব শানিম পড়াশোনা শেষ করে চাকরি না করে ছোট ব্যবসায় স্থাপন করতে চান। তাই তিনি প্রাথমিক অবস্থায় স্বল্প পুঁজি ও শ্রম বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও তিনি কম ঝুঁকিতে যেকোনো স্থানে ব্যবসায় স্থাপন করতে চান। এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও তিনি বিশ্বাস ও দৃঢ়তার সাথে ব্যবসায় পরিচালনা করতে পারবেন। এসব বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায় সংগঠনকে নির্দেশ করে। তাই, জনাব শানিমের ব্যবসায়টিকে একমালিকানা ব্যবসায় বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের জনাব শানিমের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর