উদ্দীপকের সমস্যা মোকাবিলায় জনাব শাফির জন্য কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব শাফির সমস্যা সমাধানে ব্যবসায়ের প্রচারের জন্য বিজ্ঞাপন দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি করি। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান নতুন পণ্যের পরিচিতি বাড়াতে বিজ্ঞাপন দেয়। এতে ক্রেতারা প্রতিষ্ঠান বা এর পণ্য সম্পর্কে জানতে পারে। ফলে পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়ে। উদ্দীপকে জনাব শাফি চার্টার্ড অ্যাকাউন্টেসিতে পড়ালেখা শেষ করেন। এরপর তিনি 'শাফি এন্ড কোং' নামে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম স্থাপন করেন। তার প্রতিষ্ঠানটি নতুন। তাই এটির পরিচিতি কম। এতে তার নিরীক্ষা সংক্রান্ত কাজ পেতে সমস্যা হয়। এক্ষেত্রে গ্রাহক সংখ্যা কম হওয়ার সমস্যা সমাধানে জনাব শাফির প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দেওয়া প্রয়োজন। এতে তার ফার্ম ও এর কাজ সম্পর্কে মানুষ জানতে পারবে। তার কাজের মান সম্পর্কেও ধারণা পাবে। এভাবে তার ফার্মের পরিচিতি আরও বাড়বে। এর ফলে গ্রাহকরা তার কাছ থেকে সেবা নিতে আগ্রহী হবে। এতে ফার্মের গ্রাহক সংখ্যাও বাড়বে। এভাবে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে জনাব শাফি তার ফার্মের পরিচিতি বাড়াতে পারেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের সমস্যা মোকাবিলায় জনাব শাফির জন্য কোন কাজটি সবচেয়ে গুরুত্ব…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর