উদ্দীপকের আলোকে জনাব হিমেলের খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব হিমেলের খামার প্রতিষ্ঠা একটি আত্মকর্মসংস্থানমূলক কাজ। আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বল্প পুঁজি ও ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি জীবিকা অর্জনের উদ্দেশ্যে নিজের কর্মসংস্থান তৈরি করেন। এর মাধ্যমে যেকোনো ব্যক্তি সহজে তার বেকারত্ব দূর করতে পারেন। উদ্দীপকের জনাব হিমেল যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দুগ্ধ খামারের ওপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তিনি কয়েকটি বিদেশি গাভী কিনে একটি খামার স্থাপন করেন। এতে তার কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বেকারত্ব দূর হয়েছে। এভাবে নিজস্ব স্বল্প পুঁজি ও দক্ষতা কাজে লাগিয়ে নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হলো আত্মকর্মসংস্থান। তাই বলা যায়, জনাব হিমেলের খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব হিমেলের খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজের অন্তর্…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর