আজাদ সাহেবের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আজাদ সাহেবের নেতৃত্বের ধরন হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এ আলোচনায় কর্মীরা মতামত দিতে পারেন। তারা নিজেদেরকে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন। এতে কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ে। এ নেতৃত্বে কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগও দেওয়া হয়। উদ্দীপকের আজাদ সাহেবের শ্রীপুরে শার্ট তৈরির একটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। তিনি কর্মচারীদের সাথে আলাপ-আলোচনা করে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের মতামত নেন। তাদের, সুযোগ-সুবিধাকে মূল্যায়ন করেন। এছাড়াও তিনি কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং তাদের প্রশ্ন করার সুযোগ দেন। ফলে কর্মীরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তারা আগ্রহী হয়ে প্রতিষ্ঠানের কাজ করেন। এসব বৈশিষ্ট্যের সাথে গণতান্ত্রিক নেতৃত্বের মিল পাওয়া যায়। সুতরাং, আজাদ সাহেব গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
আজাদ সাহেবের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর