উদ্দীপকের জনাব সুন্দর আলীর ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব সুন্দর আলীর ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তাকে ব্যবসায়ের সমস্ত মূলধন বিনিয়োগ করতে হয়, ব্যবসায় পরিচালনা করতে হয়। তবে ব্যবসায়ের সমস্ত লাভ তিনি একাই ভোগ করেন কিন্তু লোকসান হলে সমস্ত দায়ভার তাকে একাই বহন করতে হয়। উদ্দীপকে জনাব সুন্দর আলী কিশোরগঞ্জের 'সুন্দরপুর' গ্রামের অধিবাসী। তিনি ২০১৫ সালে ৮ম শ্রেণি পাস করেন। বন্ধু-বান্ধব ও জ্ঞানীদের থেকে দিক-নির্দেশনা ও স্বল্প মূলধন নিয়ে 'সুখী মুদি শপ' নামে একটি দোকান দেন। গ্রাহকদের চাহিদামতো পণ্য সরবরাহ করায় তার দোকানের সুনাম অল্পদিনে চারদিকে ছড়িয়ে পড়ে। জনাব সুন্দর আলীর ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব সুন্দর আলীর ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের জনাব সুন্দর আলীর ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর