রুবাইয়ের মালিকানার ধরন উল্লেখপূর্বক উদ্দীপকের প্রতিষ্ঠানটির পরিণতি বিশ্লেষণ করো।
উত্তর: রুবাই সাধারণ অংশীদার এবং তাদের ব্যবসায়টি বিজ্ঞপ্তি দ্বারা বিলোপসাধন হবে। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন তাকে সাধারণ অংশীদার বলে। অংশীদারি আইন অনুযায়ী সাধারণ অংশীদার অসীম দায় বহন করেন। অন্যদিকে কোনো অংশীদার লিখিত নোটিশের মাধ্যমে অন্য অংশীদারদের কাছে ব্যবসায়ের বিলোপের ইচ্ছা প্রকাশ করলে তাকে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপসাধন বলে। উদ্দীপকে রুবাই, মাহিন ও সুজন তিন বন্ধু মিলে একটি পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। রুবাই ও মাহিন পরিচালনায় অংশ নিলেও সুজন পরিচালনায় অংশগ্রহণ করেন না। তাদের ব্যবসায়টি লাভজনক ব্যবসায়ে পরিণত হলেও কিছুদিন পর মাহিন নিজেই একটি প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ প্রকাশ করায় তাদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ দেখা দেয়। এ অবস্থায় রুবাই ব্যবসায়টি বিলোপসাধনের জন্য আবেদন করেন। অংশীদারি ব্যবসায়ের কোনো অংশীদার ব্যবসায়ের বিলোপের ইচ্ছা প্রকাশ করলে ব্যবসায়টির বিজ্ঞপ্তি দ্বারা বিলোপসাধন ঘটে। উদ্দীপকে দেখা যায় তিন বন্ধু একটি অংশীদারি ব্যবসায় গঠন করে এবং রুবাই তাদের সক্রিয় অংশীদার। তাদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ দেখা দিলে রুবাই ব্যবসায়টি বিলোপের আবেদন করেন। এরূপ পরিস্থিতিতে তাদের ব্যবসায়টি বিজ্ঞপ্তি দ্বারা বিলোপসাধন হবে বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
রুবাইয়ের মালিকানার ধরন উল্লেখপূর্বক উদ্দীপকের প্রতিষ্ঠানটির পরিণতি …
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর