কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ পায় কোন নেতৃত্বে? ব্যাখ্যা করো।
উত্তর: কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাবে প্রকাশ পায় স্বৈরতান্ত্রিক নেতৃত্বে। যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে নেতা কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন। কারণ তিনি কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। এমন নেতৃত্বে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ আলোচনা করার প্রয়োজন বোধ করেন না। তাই এরূপ নেতৃত্বকে অধস্তন জনশক্তি কখনই পছন্দ করে না।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ পায় কোন নেতৃত্বে? ব্যাখ্যা করো।
উত্তর