উদ্দীপকের তথ্যের আলোকে রাজেক ও শাওনের দায় কেমন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তথ্যের ভিত্তিতে রাজেক ঘুমন্ত অংশীদার হিসেবে তার দায় সসীম; অন্যদিকে, শাওন নামমাত্র অংশীদার হিসেবে সাধারণ অংশীদারের ন্যায় অসীম নয়। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। অন্যদিকে, যে ব্যক্তি অর্থের বিনিময়ে নামের সুনাম বিক্রয় করে তাকে নামমাত্র অংশীদার বলে। উদ্দীপকে রাজেক, শাওন ও আরিফ তিন বন্ধু মিলে একটি ব্যবসায় গঠন করে। এদের মধ্যে রাজেক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছে ঠিকই কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। এমনকি তিনি ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকটও দায়বদ্ধ নন। অন্যদিকে, শাওন মূলধন বিনিয়োগ করেননি কিন্তু চুক্তি অনুযায়ী তার সুনাম ব্যবসায়কের ব্যবহারের অনুমতি দেন। উদ্দীপকে রাজেক ঘুমন্ত অংশীদার। এমন অংশীদারের দায় অংশীদারি আইন অনুযায়ী সসীম। এমনটি তারা ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকটও দায়বদ্ধ নন। অন্যদিকে, শাওন নামমাত্র অংশীদার। এমন অংশীদারের দায় সাধারণ অংশীদারের মতো অসীম নয়। তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে তাহলে সে ঋণের জন্য সাধারণ অংশীদারের ন্যায় দায়বদ্ধ হবেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের তথ্যের আলোকে রাজেক ও শাওনের দায় কেমন? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর