উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি কখন কাজ শুরু করতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায়সংক্রান্ত কার্যক্রম আরম্ভ করার জন্য নিবন্ধকের যে সনদ প্রদান করেন তাকে কার্যারম্ভের অনুমতিপত্র বলে। কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক লিমিটেড কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল সংগৃহীত না হওয়া পর্যন্ত কোম্পানি তার কার্য শুরু করতে পারে না। উদ্দীপকে 'ক' এবং 'খ' নামক দুটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 'ক' এর সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, সদস্যদের দায় সসীম এবং ন্যূনতম পরিচালক ৩ জন। উক্ত বৈশিষ্ট্যগুলো পাবলিক লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। যার কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি কখন কাজ শুরু করতে পারে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর