দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: দায় শেয়ার দ্বারা মূল্য দ্বারা সীমাবদ্ধ বলতে বোঝায় একজন শেয়ার মালিক যে মূল্যমানের শেয়ার ক্রয় করে তিন শুধু সে পরিমাণ অর্থের জন্য দায়ী। কোম্পানির সদস্যগণের দায় সীমাবদ্ধ। এর দায় একমালিকানা বা অংশীদারি ব্যবসায়ের মতো অসীম নয়। এক্ষেত্রে সদস্যদের দায় সাধারণত শেয়ার মূল্য ও প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ। যেমন- যদি কোনো শেয়ারমালিক কোনো কোম্পানির ১০০ টাকা মূল্যের ১০০টি শেয়ার ক্রয় করেন তাহলে তার দায় শুধু ১০,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে, প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানিতে একজন শেয়ারমালিক যে পরিমাণ শেয়ার ক্রয়ের জন্য প্রতিশ্রুতি দেন সে পরিমাণ অর্থের জন্য দায়বদ্ধ থাকবেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর