উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়ের ধরন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হলো এক মালিকানা ব্যবসায়। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এই ধরনের ব্যবসায়ে মালিক একজন থাকে বিধায় তাকে ব্যবসায়ের সমস্ত মূলধন বিনিয়োগ করতে হয়, ব্যবসায় পরিচালনা করতে হয়। তবে ব্যবসায়ের সমস্ত লাভ তিনি একাই ভোগ করেন কিন্তু লোকসান হলে সমস্ত দায়ভার তাকে একাই নিতে হয়। উদ্দীপকে জনাব আমিনুল ইসলাম আকন্দ লাইব্রেরির স্বত্বাধিকারী। তিনি একাই প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং প্রয়োজনীয় মূলধনের যোগান দেন। তার এই ব্যবসায়টি এক মালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হলো এক মালিকানা ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়ের ধরন বর্ণনা করো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর