উদ্দীপকে জনাব জাকিয়া ব্যবস্থাপনার কোন দিকটির ওপর বেশি গুরুত্বারোপ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব জাকিয়া ব্যবস্থাপনার প্রেষণা কাজের ওপর বেশি গুরুত্বারোপ করেছেন। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীবৃন্দকে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। প্রেষণা হলো উৎসাহদান প্রক্রিয়া। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর মাধ্যমে কর্মীদের মানসিক অবস্থার পরিবর্তন করে তাদের কাছ থেকে সর্বোচ্চ কাজ আদায় করা যায়। উদ্দীপকে জনাব জাকিয়া তার নিজ বাড়িতে পাঁচজন কর্মচারী নিয়ে চানাচুর উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি প্রতিবছর মুনাফার একটি অংশ কর্মীদের মধ্যে বণ্টন করেন এবং কর্মীদের শিক্ষাভাতাসহ বিভিন্ন সময়ে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও তিনি কর্মীদের মতামত নিয়ে প্রতিবছর একবার বিভিন্ন দর্শনীয় স্থান প্রতিষ্ঠানের খরচে ভ্রমণ করেন। জনাব জাকিয়ার এমন কার্যক্রম ব্যবস্থাপনার প্রেষণা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব জাকিয়া ব্যবস্থাপনার প্রেষণা কাজের ওপর বেশি গুরুত্বারোপ করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব জাকিয়া ব্যবস্থাপনার কোন দিকটির ওপর বেশি গুরুত্বারোপ ক…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর