জনাব রেজাউল ও সামাদের ব্যবসায়টির ধরন ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রেজাউল ও সামাদের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তুলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। চুক্তি মৌখিক, লিখিত এবং লিখিত ও নিবন্ধিত যেকোনো ধরনের হতে পারে। তবে ভবিষ্যৎ ভুল বোঝাবুঝি দূর করার জন্য চুক্তি লিখিত হওয়াই উত্তম। উদ্দীপকে একক মালিকানায় পরিচালিত হোটেলে ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনাব রেজাউল চুক্তির ভিত্তিতে সামাদকে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করেন। নির্দিষ্ট বিষয়ে সমঝোতা না হওয়ায় জনাব রেজাউল পাওনা টাকা না দিয়ে ব্যবসায়টি থেকে সরে দাঁড়ান। উক্ত বৈশিষ্ট্যগুলো অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রেজাউল ও সামাদের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব রেজাউল ও সামাদের ব্যবসায়টির ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর