মিস ম্যাচিং চাকমার শিল্পটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: মিস ম্যাচিং চাকমার শিল্পটি কুটিরশিল্পের অন্তর্গত। ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা, কারিগরি জ্ঞান এবং পারিবারিক সহযোগিতায় ওপর যে শিল্প গড়ে উঠে, তাকে কুটিরশিল্প বলে। নানা রকমের কুটিরশিল্প আমাদের দেশকে সমৃদ্ধ করেছে। বাঁশ ও বেত শিল্প, মৃৎশিল্প, তাত ও বস্ত্রশিল্প, হস্তশিল্প প্রভৃতি কুটিরশিল্পের উদাহরণ। উদ্দীপকের মিস ম্যাচিং চাকমা স্থানীয় NGO থেকে প্রশিক্ষণ নিয়ে গৃহস্থালি ও সৌখিন পণ্য তৈরির সিদ্ধান্ত নেন। কাঁচামালের সহজলভ্যতার কথা চিন্তা করে বেতের ঝুড়ি, খেলনা, চেয়ার ও বাঁশের চাটাই এবং গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি করে স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও বিক্রি করে উপার্জন শুরু করেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে সাহায্য করছেন। এখানে দেখা যাচ্ছে, মিস ম্যাচিং চাকমা নিজস্ব নৈপুণ্য এবং পরিবারের সহায়তায় শিল্পটি পরিচালনা করছেন; যা কুটিরশিল্পের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
মিস ম্যাচিং চাকমার শিল্পটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর