মি: সাগরের ব্যবসায়ে সাফল্য না পাওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: মি. সাগরের ব্যবসায়ে সাফল্য না পাওয়ার কারণ হলো সঠিক কর্মী নির্বাচন না করা। ব্যবসায় পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই যোগ্যতাসম্পন্ন এবং স্বীয় কাজে দক্ষ হতে হবে। কাজেই কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা প্রভৃতি মানদণ্ডের ভিত্তিতে যাচাই করে নির্বাচন করতে হবে। নিয়োগকৃত কর্মীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনো কর্মী নিয়োগ করা উচিত নয়। উদ্দীপকের মি. সাগর লেখাপড়া শেষ করে নিজস্ব মূলধন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে আলুর চিপস তৈরির কারখানা স্থাপন করেন। বাজার চাহিদা যাচাই করে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি তার এলাকার সদ্য এইচএসসি পাস করা কয়েকজন যুবককে কর্মী হিসেবে নিয়োগ করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে তাদের দক্ষতা যাচাই করা সম্ভব হয়নি। যে কারণে তিনি ব্যবসায়ে আশানুরূপ সফলতা পাননি। যেকোনো ব্যবসায়ে সাফল্য লাভের ক্ষেত্রে কতকগুলো বিষয় প্রভাববিস্তার করে থাকে। এগুলোর মধ্যে সঠিক পণ্য নির্বাচন, প্রাথমিক মূলধন, পণ্যের চাহিদা নির্ধারণ, অভিজ্ঞতা ও শিক্ষা, সঠিক কর্মী নির্বাচন, স্থান নির্বাচন, সঠিক প্রযুক্তি নির্বাচন প্রভৃতি অন্যতম। এক্ষেত্রে সঠিক কর্মী নির্বাচন ব্যবসায়ের সফলতার ক্ষেত্রে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে। এক্ষেত্রে মি. সাগর তার ব্যবসায়ে সঠিক কর্মী নির্বাচনে ব্যর্থ হয়েছেন তাই তিনি ব্যবসায়ে সফলতা লাভ করতে পারেননি বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
মি: সাগরের ব্যবসায়ে সাফল্য না পাওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর