বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব আরিফের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব আরিফের আত্মকর্মসংস্থানমূলক কাজের গুরুত্ব অত্যন্ত বেশি। নিজস্ব দক্ষতা ও স্বল্পপুঁজি নিয়ে নিজেই নিজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন ব্যক্তি নিজের জন্য আয় বাড়ানোর পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্দীপকের জনাব আরিফ নিজেই তার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির ইচ্ছা থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের বাবার একখণ্ড জমিতে উচ্চফলনশীল জাতের মাল্টা চাষ শুরু করেন। অল্পদিনের মধ্যেই তিনি সাফল্যের মুখ দেখেন। তার এই সাফল্য দেখে এলাকার অন্যান্য যুবকরাও মাল্টা চাষে উৎসাহিত হন। এর ফলে দেশের উৎপাদন ও ভোগ বাড়বে এবং অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে। যে দেশের উৎপাদন ও ভোগ্য-ব্যবহার বেশি, সে দেশের অর্থনৈতিক গতিশীলতাও তত বেশি হয়। এক্ষেত্রে উদ্দীপকের জনাব আরিফের আত্মকর্মসংস্থানমূলক মাল্টা চাষের সফলতা দেখে অনেকেই উক্ত কাজে উদ্বুদ্ধ হচ্ছে এবং সফল হচ্ছে। এভাবে দেশের প্রতিটি অঞ্চলে উৎপাদনমুখী আত্মকর্মসংস্থানমূলক কাজের প্রসার ঘটলে দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত হবে। তাই বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব আরিফের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব আরিফের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর