প্রাথমিক মূলধন বলতে কী বোঝায়?
উত্তর: ব্যবসায় পরিচালনার জন্য প্রয়োজনীয় স্থায়ী ও চলতি মূলধনের সংস্থান করাকে প্রাথমিক মূলধন বলে। ব্যবসায় সফলতার সাথে পরিচালনার জন্য স্থায়ী ও চলতি মূলধন পর্যাপ্ত হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসায়ের পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না। চলতি পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না। তাই যেকোনো ব্যবসায়ের জন্য পর্যাপ্ত প্রাথমিক মূলধনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
প্রাথমিক মূলধন বলতে কী বোঝায়?
উত্তর