ইয়াসমিন আক্তার কী একজন আত্মকর্মসংস্থানকারী নাকি ব্যবসায় উদ্যোক্তা? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমার মতে, ইয়াসমিন আক্তার একজন ব্যবসায় উদ্যোক্তা। নিজস্ব দক্ষতা ও স্বল্প পুঁজি নিয়ে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে। অপরদিকে, ঝুঁকি আছে জেনেও মুনাফার আশায় লোকবল নিয়োগ করে ব্যবসায় পরিচালনা করাকে ব্যবসায় উদ্যোগ বলে। উদ্দীপকে সাম্প্রতিক সময়ে ইয়াসমিন আক্তারের স্বামী সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়। যার ফলে তার সংসারে অচলাবস্থা সৃষ্টি হয়। সংসারের এই পরিস্থিতি দেখে ইয়াসমিন সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান থেকে সেলাই কাজের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নেয়। ফলে সে ধীরে ধীরে স্বাবলম্বী হতে থাকে। পরবর্তীতে সে ব্যাংক থেকে ঋণ নিয়ে বড় পরিসরে টেইলার্সের ব্যবসা শুরু করে। বর্তমানে তার প্রতিষ্ঠানে শতাধিক কর্মী কাজ করছে। এরূপ কর্মসংস্থান সৃষ্টির ফলে ইয়াসমিন আক্তারকে একজন ব্যবসায় উদ্যোক্তা বলা যায়। উদ্দীপকের ইয়াসমিন আক্তার প্রাথমিক অবস্থায় একজন আত্মকর্মসংস্থানকারী ছিলেন। পরবর্তীতে তিনি উক্ত আত্মকর্মসংস্থানমূলক কাজকে বড় ব্যবসায়ে পরিণত করেছেন। এর ফলে তিনি একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠেছেন। তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়কে বড় করেছেন। এছাড়া তার ব্যবসায়ে শতাধিক কর্মী কাজ করছে। তাই বলা যায়, ইয়াসমিন আক্তার প্রথমে একজন আত্মকর্মসংস্থানকারী হলেও পরবর্তীতে তিনি ব্যবসায় উদ্যোক্তা হয়ে ওঠেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
ইয়াসমিন আক্তার কী একজন আত্মকর্মসংস্থানকারী নাকি ব্যবসায় উদ্যোক্তা? …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর