ইয়াসমিন আক্তারকে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটির নাম কী? ব্যাখ্যা কর।
উত্তর: ইয়াসমিন আক্তারকে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটির নাম মহিলা বিষয়ক মন্ত্রণালয়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে। বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধ-শিক্ষিত মহিলাদেরকে সকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এর মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে। উদ্দীপকে সাম্প্রতিক সময়ে ইয়াসমিন আক্তারের স্বামী সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়। যার ফলে তার সংসারে অচলাবস্থা সৃষ্টি হয়। সংসারের এই পরিস্থিতি দেখে ইয়াসমিন সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান থেকে সেলাই কাজের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নেয়। ফলে সে ধীরে ধীরে স্বাবলম্বী হতে থাকে। এখানে দেখা যাচ্ছে, ইয়াসমিন আক্তার একটি সরকারি প্রতিষ্ঠান থেকে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়েছেন; যা সরকারি প্রতিষ্ঠান মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ করছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
ইয়াসমিন আক্তারকে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটির নাম কী? ব্যাখ্য…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর