'দেশের অর্থনীতির উন্নয়নে মি. জিসান সাহেবের শিল্পটির ভূমিকা অনেক- উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: 'দেশের অর্থনীতির উন্নয়নে মি. জিসান সাহেবের শিল্পটির উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প ভূমিকা অনেক'- উক্তিটি সঠিক ও যথার্থ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অধিক উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের মি. জিসান সাহেব নাটোরের একটি স্বনামধন্য জুস প্রক্রিয়াজাতকরণ কারখানার মালিক। বর্তমানে তার কারখানার মূলধনের পরিমাণ ১০ কোটি টাকা ও শ্রমিকসংখ্যা ৬০ জন। কারখানায় শ্রমিকসংখ্যা যথেষ্ট না হওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তিনি কারখানায় শ্রমিকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেন। এখানে প্রথমদিকে তার প্রতিষ্ঠানটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে শ্রমিকসংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের মাধ্যমে তা মাঝারি শিল্পে রূপান্তর হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প নানা দিক থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমতাবস্থায় মি. জিসানের পরবর্তীতে উন্নীত ব্যবসায়টি হবে মাঝারি শিল্প। মাঝারি শিল্পে ১৫ কোটি থেকে ৫০ কোটি টাকা মূলধন এবং ১২১ থেকে ৩০০ জন শ্রমিক নিয়োজিত থাকেন। এরূপ মূলধন এবং শ্রম বিনিয়োগের মাধ্যমে দেশের উৎপাদন ও ভোগ-ব্যবহার বৃদ্ধি পায়; যা অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। পরিশেষে বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে মি. জিসান সাহেবের শিল্পটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
'দেশের অর্থনীতির উন্নয়নে মি. জিসান সাহেবের শিল্পটির ভূমিকা অনেক- উক…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর