শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'সবুজ সংঘ' কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'সবুজ সংঘ' সংগঠনটির ধরন হলো সমবায় সমিতি। পুঁজিবাদের বিকাশে একদিকে মালিক সমাজের ব্যাপক বিত্ত-বৈভব অন্যদিকে সাধারণ শ্রমিক ও মেহনতি মানুষের দুর্ভোগের প্রেক্ষিতেই সমবায়ের উদ্ভব। সাধারণভাবে কতিপয় নিম্ন ও মধ্যবিত্ত ব্যক্তি নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য স্বেচ্ছায় মিলিত হয়ে যে সমিতি গঠন করে তাকে সমবায় সমিতি বলে। শিল্পবিপ্লব ও প্রযুক্তিনির্ভর বৃহদায়তন ব্যবসায় সংগঠনের বিকাশের ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভিত মজবুত হতে থাকে। এর প্রভাবে সমাজের অর্থনৈতিক বৈষম্যও দেখা দিতে থাকে। পুঁজিবাদী সমাজের সৃষ্ট এ জাতীয় অর্থনৈতিক বৈষম্য ও দুরবস্থা থেকে মুক্তির প্রয়াসে বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে। উদ্দীপকের শিমুলতলী গ্রামের আখ চাষিগণ তাদের আর্থসামাজিক অবস্থায় উন্নতির জন্য 'সবুজ সংঘ' নামক একটি ব্যবসায় সংগঠন গঠন করেন। উক্ত সংগঠনটির সদস্যসংখ্যা, গণতান্ত্রিক নীতি অনুসরণ, সাম্য, পারস্পরিক সহযোগিতা, সমমনা ও সমপেশা প্রভৃতি বৈশিষ্ট্যগুলো হুবহু সমবায় সমিতির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের ব্যবসায় সংগঠনটির ধরন হলো সমবায় সমিতি।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

উদ্দীপকের 'সবুজ সংঘ' কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

শিমুলতলী গ্রামের আখ চাষিগণ তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য 'সবুজ সংঘ' নামে একটি সংগঠন করেন'। উক্ত সংগঠনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে লাভবান হন। নিজেদের ব্যবহারের প্রয়োজনীয় পণ্যসামগ্রী উক্ত সংগঠনের মাধ্যমে কম মূল্যে সংগ্রহ করেন। সরকারি সুযোগ-সুবিধা আদায় করে উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হন এবং তাদের দারিদ্র্যতা দূর হয়।

Comilla · 2025

উত্তর

মালিক এককভাবে ঝুঁকি বহন করে একমালিকানা সংগঠনে।

উত্তর

কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে এমন মর্যাদা ও অধিকারকে বোঝায় যা ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা ও অধিকার ভোগ করে থাকে। আইনের দৃষ্টিতে কোম্পানি এরূপ অধিকার ভোগ করে বিধায় কোম্পানিকে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠান বলা হয়। কোম্পানি প্রকৃতপক্ষে ব্যক্তি নয় বিধায় ক্ষমতা প্রয়োগ ও দায়দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে প্রতিনিধির ওপর নির্ভর করতে হয়। কোম্পানির সাধারণ সিলমোহর ব্যবহারপূর্বক দায়িত্বপ্রাপ্ত কেউ এতে স্বাক্ষর প্রদান করে কোম্পানির প্রতিনিধির ভূমিকা পালন করেন এবং উক্ত দলিল কোম্পানি কর্তৃক সম্পাদিত হয়েছে বলে গণ্য করা হয়। তাই বলা যায়, যে আইনগত সত্তার বলে ব্যক্তি না হয়েও কোম্পানি নিজ নামে লেনদেন করতে, চুক্তি করতে বা ব্যক্তির ন্যায় অধিকার প্রয়োগ করতে পারে, তাকে কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলে।

উত্তর

উদ্দীপকের 'সবুজ সংঘ' সংগঠনটির ধরন হলো সমবায় সমিতি। পুঁজিবাদের বিকাশে একদিকে মালিক সমাজের ব্যাপক বিত্ত-বৈভব অন্যদিকে সাধারণ শ্রমিক ও মেহনতি মানুষের দুর্ভোগের প্রেক্ষিতেই সমবায়ের উদ্ভব। সাধারণভাবে কতিপয় নিম্ন ও মধ্যবিত্ত ব্যক্তি নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য স্বেচ্ছায় মিলিত হয়ে যে সমিতি গঠন করে তাকে সমবায় সমিতি বলে। শিল্পবিপ্লব ও প্রযুক্তিনির্ভর বৃহদায়তন ব্যবসায় সংগঠনের বিকাশের ফলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ভিত মজবুত হতে থাকে। এর প্রভাবে সমাজের অর্থনৈতিক বৈষম্যও দেখা দিতে থাকে। পুঁজিবাদী সমাজের সৃষ্ট এ জাতীয় অর্থনৈতিক বৈষম্য ও দুরবস্থা থেকে মুক্তির প্রয়াসে বিশ্বের বিভিন্ন দেশে সমবায় সংগঠন গড়ে ওঠে। উদ্দীপকের শিমুলতলী গ্রামের আখ চাষিগণ তাদের আর্থসামাজিক অবস্থায় উন্নতির জন্য 'সবুজ সংঘ' নামক একটি ব্যবসায় সংগঠন গঠন করেন। উক্ত সংগঠনটির সদস্যসংখ্যা, গণতান্ত্রিক নীতি অনুসরণ, সাম্য, পারস্পরিক সহযোগিতা, সমমনা ও সমপেশা প্রভৃতি বৈশিষ্ট্যগুলো হুবহু সমবায় সমিতির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের ব্যবসায় সংগঠনটির ধরন হলো সমবায় সমিতি।

উত্তর

আখ চাষিদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদ্দীপকের 'সবুজ সংঘ' এর মতো সমবায় সংগঠনটির ভূমিকা অপরিসীম। বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। উক্ত সমবায়ের মাধ্যমে সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াও নিজেরা সঞ্চয় জমা করে ও তা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। উদ্দীপকের শিমুলতলী গ্রামের আখ চাষিগণ নিজেদের আর্থসামাজিক কল্যাণের জন্য সমবায় সমিতি গঠন করে। উক্ত সমবায় সমিতি গঠনের ফলে আখ চাষিগণের মধ্যে ঐক্য ও সচেতনতা সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস সৃষ্টি হবে। সমবায় সংগঠনের ফলে মূলধন গঠন করা সম্ভব হবে। তাছাড়া উক্ত সংগঠনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করে লাভবান হবেন। তাছাড়াও তারা নিজেদের ব্যবহারের প্রয়োজনীয় পণ্যসামগ্রী উক্ত সংগঠনের মাধ্যমে কম মূল্যে সংগ্রহ করে উপকৃত হবেন। ফলে দেশে দরিদ্রতার হার কমে যাবে এবং আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। সুতরাং আমি মনে করি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদ্দীপকের সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।