জনাব সাজেদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের বর্ণনা দাও।
উত্তর: জনাব সাজেদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটি হলো মহিলা অধিদপ্তর। শহর ও গ্রামের মহিলাদের সৃজনশীলতার বিকাশ, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা অধিদপ্তর নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, হস্ত শিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প সেলাই ইত্যাদি। উদ্দীপকের জনাব সাজেদা একজন নারী উদ্যোক্তা। তিনি নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি একটি দুগ্ধ খামার শুরু করেন। উল্লেখ যে, মহিলা অধিদপ্তরে নারী উদ্যোক্তাদের গবাদিপশু পালনসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সুযোগ ও ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে। তাই বলা যায়, জনাব সাজেদা মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
জনাব সাজেদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর