উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?
উত্তর: উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য বিদ্যমান। সাধারণত উদ্যোগ বলতে কোনো কাজে হাত দেওয়াকে বোঝায়। আর ব্যবসায় উদ্যোগ বলতে কোনো কাজে ঝুঁকি আছে জেনেও মুনাফা লাভের আশায় কাজ করার প্রচেষ্টাকে বোঝায়। ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ। যেমন: মি. X তাঁর বাড়ির অঙিনায় কিছু গাছ লাগালেন। মি. Y মুনাফার আশায় তাঁর বাড়িতে নার্সারি তৈরি করে ফুলের চাষ করতে লাগলেন। দুধরনের কাজই উদ্যোগের অন্তর্ভুক্ত। মি. X মুনাফা লাভের আশায় গাছ না লাগানো শুধু উদ্যোগ এবং মি. Y এর নার্সারি তৈরি করে ফুল চাষ ব্যবসায় উদ্যোগ। কারণ এর সাথে মুনাফার বিষয়টি জড়িত। সুতরাং "সকল উদ্যোগ ব্যবসায় উদ্যোগ নয়।"- উক্তিটি যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?
উত্তর