জনাব সজলের স্থাপিত শিল্পের ধরন বর্ণনা দাও।
উত্তর: জনাব সজলের স্থাপিত শিল্পটি কুটিরশিল্পের অন্তর্ভুক্ত। ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা, কারিগরি জ্ঞান এবং পারিবারিক সহযোগিতার ওপর ভিত্তি করে যে শিল্প গড়ে ওঠে তাকে কুটিরশিল্প বলে। কুটিরশিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্যবিশিষ্ট সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল ১৫ এর অধিক নয়। উদ্দীপকের সজল তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস, ফুলদানি তৈরি করেন। মাটি দিয়ে ফল, ফুল, তৈজসপত্র, শোপিস, পুতুল, ফুলদানি, ফুলের টপ, কলসি ও অন্যান্য সামগ্রী তৈরি করা মৃৎ কুটিরশিল্পের অন্তর্ভুক্ত। সজল তার পরিবারের সদস্যদের ওপর নির্ভর করে তার শৈল্পিক কার্যক্রম সম্পাদন করেন যা কুটিরশিল্পের বৈশিষ্ট্যের আওতায় পড়ে। তাছাড়া উক্ত কার্যক্রমেও জনবলের সংখ্যা খুবই কম যা কুটিরশিল্পের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাছাড়া মাটির তৈরি উপকরণসমূহ কুটিরশিল্পের অন্তর্ভুক্ত মৃৎশিল্পের পর্যায়ে পড়ে। তাই বলা যায়, জনাব সজলের স্থাপিত - শিল্পটি কুটিরশিল্পের অন্তর্ভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
জনাব সজলের স্থাপিত শিল্পের ধরন বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর