বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনাব আবিরের শিল্পের অবদান মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনাব আবিরের উৎপাদনমুখী বৃহৎ শিল্পের অবদান অপরিসীম। কর্মসংস্থান, স্থানীয় সম্পদের সদ্ব্যবহার ও অর্থনৈতিক উন্নয়নে বৃহৎ শিল্পের ভূমিকা অত্যন্ত ব্যাপক। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বৃহৎ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আবির সাহেবের মতো উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত এ ধরনের বৃহৎ শিল্পের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্ষুদ্র শিল্পে পুঁজি বিনিয়োগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান আমাদের বিপুলসংখ্যক বেকার লোকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ফলে কর্মীদের আয়ের সুযোগ ঘটেছে। ফলে কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। উদ্দীপকের জনাব আবির ১০০ কোটি টাকা ব্যয়ে একটি পাট ও পাটজাত শিল্প স্থাপন করেন। যেটি মূলধন বিবেচনায় বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। তিনি উক্ত শিল্পের তৈরিকৃত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবেন। উক্ত পণ্য বিদেশে রপ্তানি করার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। ফলশ্রুতিতে ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে উক্ত শিল্পটি দেশের জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। তাই আমি মনে করি জনাব আবিরের শিল্পটি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনাব আবিরের শিল্পের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর