প্রত্যাশিত মুনাফা মাইক্রোস্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: প্রত্যাশিত মুনাফা মাইক্রোস্ক্রিনিংয়ের বাণিজ্যিক দিক উপাদানের অন্তর্ভুক্ত। যে পদ্ধতির মাধ্যমে চূড়ান্তভাবে প্রকল্প নির্বাচন করা হয় তাকে মাইক্রোস্ক্রিনিং বলে। মাইক্রোস্ক্রিনিংয়ে উপাদানগুলো হলো: বাজার চাহিদা, কারিগরি, বাণিজ্যিক ও আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান ইত্যাদি। উক্ত উপাদানগুলোর মধ্যে অন্যতম একটি হলো বাণিজ্যিক দিক। এর মাধ্যমে উৎপাদন খরচের উপাদান, বিক্রয়মূল্য, প্রত্যাশিত মুনাফা ইত্যাদি বিষয় খুব সতর্কতার সাথে বিবেচনা করতে হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
প্রত্যাশিত মুনাফা মাইক্রোস্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর