বিপণনের জন্য তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: উত্তর : বিপণনের সফল কার্যক্রম পরিচালনার জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের মাধ্যমে বাজার, ক্রেতা, প্রতিযোগী এবং পণ্যের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিপণনে তথ্য সংগ্রহের মাধ্যমে পণ্য ও বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। তাছাড়া বাজারে কোন পণ্যের চাহিদা কেমন, ক্রেতা ও ভোক্তাদের পছন্দ ও রুচি কেমন সে সম্পর্কে জানতে তথ্য সংগ্রহ করা হয়। তাছাড়াও তথ্য সংগ্রহের মাধ্যমে বাজার বিশ্লেষণের পাশাপাশি প্রতিযোগীদের সম্পর্কে ধারণা লাভ করা যায়। বাজার বিশ্লেষণের মাধ্যমে পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা যায়। ফলে বিক্রয় বৃদ্ধি পায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বিপণনের জন্য তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর