কোন ধরনের নেতৃত্ব ব্যবসায়ের সাফল্য লাভের জন্য জনাব নাঈমের সহায়ক হবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবসায়ের সাফল্য লাভের জন্য জনার নাঈমের সহায়ক হবে। যে নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। অন্যদিকে যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একা গ্রহণ করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। উদ্দীপকে জনাব নাঈম তার ব্যবসায়ের কর্মীদের সঙ্গে কোনোরূপ মতামত বিনিময় করেন না। এমনকি তাদের প্রতি আস্থাও রাখেন না। তিনি তার সিদ্ধান্তকেই প্রাধান্য দেন। উদ্দীপকে জনাব নাঈমের নেতৃত্বটি হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এমন নেতৃত্বে নেতা কর্মীদের কাছ থেকে জোরপূর্বক কাজ আদায় করে। এর ফলে কর্মীরা নেতার প্রতি অসন্তুষ্ট থাকে এবং প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। এমতাবস্থায় তার উচিত প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব প্রদান করা। এমন নেতৃত্বে কর্মীরা নেতার প্রতি সন্তুষ্ট থাকে। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। তাই আমি মনে করি, গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবসায়ের সাফল্য লাভের জন্য জনাব নাঈমের সহায়ক হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
কোন ধরনের নেতৃত্ব ব্যবসায়ের সাফল্য লাভের জন্য জনাব নাঈমের সহায়ক হবে…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর