উদ্দীপকে 'মাসুম ট্রেডার্স' মালিকানা ভিত্তিতে প্রথমদিকে কোন ধরনের সংগঠন ছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'মাসুম ট্রেডার্স' মালিকানার ভিত্তিতে প্রথমদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি সংগঠন ছিল। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকে রোকন ও তার ৪০ জন বন্ধু মিলে আইন অনুযায়ী মাসুম ট্রেডার্স নামে একটি ব্যবসায় স্থাপন করেন। তাদের ব্যবসায়ের শেয়ার হস্তান্তর অধিকার সীমিত। যে ব্যবসায়ের শেয়ার হস্তান্তর সীমিত তা প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'মাসুম ট্রেডার্স' মালিকানার ভিত্তিতে প্রথমদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি সংগঠন ছিল।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে 'মাসুম ট্রেডার্স' মালিকানা ভিত্তিতে প্রথমদিকে কোন ধরনের সং…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর