বিনিয়োগের মাপকাঠিতে মি. আশিকের শিল্পটি কোন ধরনের শিল্প? বর্ণনা কর।
উত্তর: বিনিয়োগের মাপকাঠিতে মি. আশিকের শিল্পটি হলো উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে 'ক্ষুদ্র শিল্প' বলতে সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা এবং যেসব শিল্পপ্রতিষ্ঠানে ৩১-১২০ জন শ্রমিক কাজ করে। উদ্দীপকের মি. আশিক ৩ কোটি টাকা ব্যয়ে একটি সিরামিক ও চীনামাটির সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। তার প্রতিষ্ঠানে ৮০ জন শ্রমিক নিয়োজিত আছে। মূলধন ও শ্রমিক সংখ্যা বিবেচনায় মি. আশিকের শিল্পটি হলো উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
বিনিয়োগের মাপকাঠিতে মি. আশিকের শিল্পটি কোন ধরনের শিল্প? বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর