বিনিয়োগের মাপকাঠিতে হৃদমের প্রথম পর্যায়ের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: বিনিয়োগের মাপকাঠিতে হৃদমের প্রথম পর্যায়ের শিল্পটি হলো উৎপাদনমুখী মাঝারি শিল্প। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকার অধিক এবং ৫০ কোটি টাকার মধ্যে কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১২১- ৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে। উদ্দীপকের হৃদম কৃষিতে টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার কথা বিবেচনা করে পাবনায় একটি জৈব সার কারখানা স্থাপন করেন। তার কারখানায় মোট ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ২০০ জন শ্রমিক রয়েছে। এখানে দেখা যাচ্ছে, বিনিয়োগের মাপকাঠিতে হৃদমের প্রথম পর্যায়ের শিল্পটির সাথে মাঝারি এন্টারপ্রাইজের মূলধনের পরিমাণ ও শ্রমিকের সংখ্যার সাথে মিল রয়েছে। তাই বলা যায় বিনিয়োগের মাপকাঠিতে হৃদমের প্রথম পর্যায়ের শিল্পটি হলো উৎপাদনমুখী মাঝারি শিল্প।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
বিনিয়োগের মাপকাঠিতে হৃদমের প্রথম পর্যায়ের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর