আর্থসামাজিক অবস্থা বিবেচনায় হৃদমের দ্বিতীয় পর্যায়ের শিল্পকারখানাটি স্থাপনের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: আর্থসামাজিক অবস্থা বিবেচনায় হৃদমের দ্বিতীয় পর্যায়ের শিল্প কারখানাটি উৎপাদনমুখী বৃহৎ শিল্প হওয়ায় তা স্থাপনের যৌক্তিকতা রয়েছে। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫০ কোটি টাকার অধিক কিংবা সেসব শিল্পপ্রতিষ্ঠানে ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। উদ্দীপকের হৃদম কৃষিতে টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার কথা বিবেচনা করে পাবনায় একটি জৈব সার কারখানা স্থাপন করেন। প্রথম দিকে তার কারখানায় মোট ৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ২০০ জন শ্রমিক কাজ করেছে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার কারখানাকে আরও আধুনিকায়ন করার প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি আরও ২১ কোটি টাকা ব্যয় করেন এবং ১২৫ জন শ্রমিক নিয়োগ দেন। এর ফলে তার প্রতিষ্ঠানটি বৃহৎ শিল্পে রূপান্তরিত হয়; যা আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহদায়তন শিল্পপ্রতিষ্ঠানে অধিক মূলধন ও শ্রমের প্রয়োজন হয়। এতে একদিকে যেমন পণ্যের উৎপাদন বাড়ে তেমনি ব্যাপক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সেই সাথে পণ্যের বিক্রয় ও ভোগ বৃদ্ধি পায়, মানুষের জীবনযাত্রার মান বাড়ে এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। ফলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হয়। মূলত এসব কারণেই হৃদমের দ্বিতীয় পর্যায়ের শিল্প কারখানাটি স্থাপনের যৌক্তিকতা রয়েছে; যা দেশ এবং দেশের মানুষের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
আর্থসামাজিক অবস্থা বিবেচনায় হৃদমের দ্বিতীয় পর্যায়ের শিল্পকারখানাটি …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর