নিচের তথ্যের ভিত্তিতে প্রশ্নের উত্তর দাও: রনি ট্রেডার্সের ২০২৪ সালের মে ৩১ তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ : অফিস সরঞ্জাম হিসাব ২০,০০০ টাকা, অগ্রিম বেতন হিসাব ৩০,০০০ টাকা, ক্রয় হিসাব ১০,০০০ টাকা, বিক্রয় হিসাব ২৫,০০০ টাকা, মূলধন হিসাব ৪০,০০০ টাকা, উত্তোলন হিসাব ৫,০০০ টাকা ও বকেয়া ভাড়া ৫,০০০ টাকা। Q. রনি ট্রেডার্সের সম্পদের পরিমাণ কত টাকা?
ক. ২০,০০০ টাকা
খ. ৫০,০০০ টাকা
গ. ৫৫,০০০ টাকা
ঘ. ৯০,০০০ টাকা
উত্তর: ৫০,০০০ টাকা
ব্যাখ্যা: সম্পদ = অফিস সরঞ্জাম + অগ্রিম বেতন ২০,০০০ + ৩০,০০০ = ৫০,০০০ টাকা।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৫ : হিসাব (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৫ : হিসাব (Full Syllabus) · MCQ