উদ্দীপক
উর্মি ট্রেডার্স ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৮৭,০০০ টাকা; ১৭,০০০ টাকার আসবাবপত্র ও ৩০,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় শুরু করল। মাসের অন্যান্য লেনদেন নিম্নরূপ :
জানু. ২ঃ সুরমা ব্যাংকে ৪৫,০০০ টাকা জমা দিয়ে একটি হিসাব খোলেন।
জানু. ৫ঃ জায়মার নিকট থেকে ৫৫,০০০ টাকার পণ্য ক্রয় করে ৪৫,০০০ টাকা নগদে প্রদান করেন।
জানু. ১০ঃ ফাইজার নিকট ৭০,০০০ টাকার পণ্য বিক্রয় করে ৫০,০০০ টাকা চেকে আদায় হলো।
জানু. ১৮ঃ জায়মার পাওনা চেক দ্বারা পরিশোধ করা হলো।
জানু. ২৫ঃ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেন ১৫,০০০ টাকা।