জেড এম কোম্পানি কোন ধরনের তহবিলের মাধ্যমে গঠিত হয়েছে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জেড এম কোম্পানি অভ্যন্তরীণ তহবিলের মাধ্যমে গঠিত হয়েছে। ব্যবসায়ের মালিক তার জমাকৃত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে অভ্যন্তরীণ তহবিল গঠন করেন। অর্থায়নের এ তহবিলের দুটি উৎসের মধ্যে একটি হলো মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস। এ উৎসের মধ্যে মালিকের মূলধন ও শেয়ার উল্লেখযোগ্য। উদ্দীপকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ. পাস করা কয়েকজন শিক্ষার্থী জেড এম নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তারা নিজেদের অর্থের মাধ্যমে ব্যবসায়িক কাজ শুরু করেন। নতুন কোনো প্রতিষ্ঠান ব্যবসায় শুরু করার জন্য প্রাথমিকভাবে মালিকের নিজের মূলধন ব্যবহার করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি গঠনের ক্ষেত্রে শুধু মালিকদের নিজের অর্থ ব্যবহার করা হয়েছে। মালিকের নিজের মূলধন অভ্যন্তরীণ তহবিলের একটি মালিকানাভিত্তিক উৎস। সুতরাং, উদ্দীপকে জেড এম কোম্পানি প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থায়নের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করা হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
জেড এম কোম্পানি কোন ধরনের তহবিলের মাধ্যমে গঠিত হয়েছে? বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর